emranorreja.com

এমরানুর রেজার কবিতা, গল্প, ভ্রমন, ভাষা বদল, মত-দ্বিমত, ছায়াছবি, বই রিভিউ, জলেশ্বরী, থিয়েটার ও আড়াইসিধা দিয়ে সাজানো…

Advertisement

মুখ থেকে সমাজে 

ওতুটুক = এতটুকু

তাম্বু লাল= সূর্য অস্ত যাওয়ার পূর্বে চূড়ান্ত লালিমা [তাম্বুল মানে পান, তাম্বু লাল মানে পান খাওয়ার পর মুখে যে লাল আভা ছড়ায় তার সাথে সূর্যের অস্ত যাওয়ার চূড়ান্ত মুহুর্তের তুলনা~ হাইনজা বদা তাম্বু লাল]।

বদা = নিতম্বে থাপ্পড় দেয়া, পরাজয় সূচক ধ্বনি [দেশীয় খেলায় পরাজিত খেলোয়াড়দের নিতম্বে জয়ী খেলোয়াড়রা নিদিষ্ট সংখ্যাক থাপ্পড় দিত]

হেমাদে =থেমে যাওয়ার নির্দেশ

গেছেগা = চলে গেছে [ পুরাঘটিত বর্তমান + সাধারণ অতীত]

লইছে = নিয়েছে, নেয়া, থাকা [বালেল লাইগগা লইছে গা~ ক্ষুদ্র কিছুর জন্য অযথা আকুতি]

বুগুল দিয়ে যাওয়া = পাশ দিয়ে যাওয়া

লেদা = পশু-পাখির বিষ্ঠা

ওলাহাইননা = অভিবাসী, শেকড় ছাড়া

ওলা বিলাই = হিংস্র পুরুষ বিড়াল

টুলা = বন বেড়াল

হিয়াল = শেয়াল

বাইসাব = বড় ভাই

পাজুন /বেনদা= লাঠি, পশু-পাখি চড়ানোর লাঠি

হেদা = ওম দেওয়া, তাড়ানো

চুহুইল = ধান থেকে প্রাপ্ত তুষ

আইললা= দেশীয় কাঁচামালে ঘর গরম রাখার ব্যবস্থা, মশা তাড়ানো দেশীয় পদ্ধতি।

ফিতদর = ডাইনিং রুম, খাবার রাখা ও খাওয়ার কক্ষ, মহিলাদের পায়চারী কক্ষ।

হুমুক = সামনে

হুমুক গর = সামনের কক্ষ, গেস্ট রুম, বসার কক্ষ, পুরুষের কক্ষ।

3 comments
bw29login

Best platform I have used in the Philippines so far. The local payment options make it so much easier to manage my account. Highly recommended. bw29login

pkad7777

I love the bonuses they give to new players. It really helped me get started and build my balance. Big thanks to pkad7777 for the generosity.

phspinph22

The spinning action is so addictive and the payouts are consistent. I’m really impressed with the overall quality of this site. Visit phspinph22 now.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *