emranorreja.com

এমরানুর রেজার কবিতা, গল্প, ভ্রমন, ভাষা বদল, মত-দ্বিমত, ছায়াছবি, বই রিভিউ, জলেশ্বরী, থিয়েটার ও আড়াইসিধা দিয়ে সাজানো…

Advertisement

কলাপাতার জোছনা শরীর

কলাপাতা গো দেহভরা তোমার সবুজ শিশুর মতো সরল 

ঘোমটাধরে আসে তোমার জোছনা তরল আকাশ 

হালকা লয়ে ভাসতে থাকে তোমার শরীর বাতাস 

চোখকাম খুব ডুবে যায় নিকাহিনা বুনো ডেউড়ি চাষ

আরও ভেতর 

আরও গভীর 

ইচ্ছাজলের ঢেউ

তীরের লাগাল পেয়েও হারাই বসতি নৌকাছেও 

একটু একটু 

আস্তে আস্তে— সবুজক্ষুধা লাগে 

একটু একটু 

আস্তে আস্তে— সবুজক্ষুধা বাড়ে 

বেড়ে যখন কমে আসে ক্লান্তি লাগে খুব

ক্ষুধাজল শুকিয়ে গেলে চেতনাবাহী লোভ 

লোভে লাভে জীবন চলে পঞ্চরসের বাজার 

কলাপাতা গো সারা অঙ্গে তোমার প্রিয় মনটানা বাহার 

সুযোগ করে রঙবাহারে আমায় নিও হয়ে প্রাচীন উদার